ঢাকাSaturday , 11 February 2023
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে প্রাক্তন সৈনিক কল্যান সংস্থার পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত

Link Copied!

শেয়ার করুন...

নানা আয়োজনে বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যান সংস্থা ঈশ্বরদী উপজেলা শাখার পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারী) দিনব্যাপী পাকশী হার্ডিঞ্জ ব্রীজ পিকনিক স্পর্ট এন্ড লালন শাহ কফি হাউজে এ আয়োজন করা হয়।

 

বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি নায়েক এমএ কাদেরের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের সদস্য তৌফিকুজ্জামান রতন মহলদার, (অব) ক্যাপ্টেন মনসুর, সংগঠনের সাধারণ সম্পাদক বাদশা আলম, আ:লীগ নেতা মুক্তি হোসেন সহ অন্যান্যরা।

দিনব্যাপী এ আয়োজনে সৈনিক কল্যাণ সংস্থার সদস্য ও তাদের পরিবারের সদস্যবৃন্দ বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহন করেন। মধ্যাহ্নে প্রীতিভোজের পর বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!