ঢাকাTuesday , 14 February 2023
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রপতি পদে সাহাবুদ্দিন চুপ্পু মনোনয়ন পাওয়ায় ঈশ্বরদীতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও মতবিনিময় অনুষ্ঠিত

Link Copied!

শেয়ার করুন...

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনে পাবনার কৃতিসন্তান বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন চুপ্পু ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়ায় পাবনার ঈশ্বরদীতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ ফেব্রুয়ারী)বিকেলে পাবনা-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাসের নেতৃত্বে শহরে আনন্দ মিছিল বের করে উপজেলা আওয়ামী লীগ। মিছিলে আওয়ামী লীগ এবং সহযোগী ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।  মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে শহরের প্রাণকেন্দ্র বাজারের এক নম্বর গেট এলাকায় সর্বসাধারণের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। রাতে শহরের আকবরের মোড় এলাকায় সংসদ সদস্যের বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুজ্জামান নাসিম, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, যুগ্ন সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, সাংগাঠনিক সম্পাদক শফিউল আলম বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান দাদু, শ্রমিক লীগ নেতা জাহাঙ্গির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক জিএস মাসুদ রানা, যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাসসহ দলীয় ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

মতবিনিময় অনুষ্ঠানে এমপি নূরুজ্জামান বিশ্বাস পাবনার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চপ্পুকে রাষ্ট্রপতি মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাহাবুদ্দিন চপ্পু সম্পর্কে তিনি বলেন, ছাত্রজীবনে ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসাবে রাজনীতি করেছেন। তিনি পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি ও জেলা যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্বও পালন করেছেন। একজন তৃণমূল পর্যায়ের নেতা থেকে যে রাষ্ট্রপতি হওয়া যায়, সেটি সাহাবুদ্দিন চুপ্পু দেখিয়ে দিয়েছেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!