ঢাকাTuesday , 14 February 2023
আজকের সর্বশেষ সবখবর

সরকারের সঠিক সিদ্ধান্তে বৈশ্বিক সংকটেও পোশাক খাত এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

Link Copied!

শেয়ার করুন...

সরকারের সঠিক সিদ্ধান্তের কারণে বৈশ্বিক নানা প্রতিকূলতার মধ্যেও দেশের পোশাক খাত এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই খাত কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ ভূমিকা রাখছে। এজন্য সরকার এই খাতের উন্নয়নে নানা উদ্যোগ নিয়েছে। কোনো কলকারখানা যেন বন্ধ হয়ে না যায় সে ব্যাপারে সরকার সচেষ্ট বলে জানান তিনি।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে জাতীয় বস্ত্র দিবস উদযাপন ও ৬টি টেক্সটাইল শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গণভবন থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভার্চুয়ালি যুক্ত হন তিনি।

পোশাক খাতের উন্নয়নে সরকারের নেওয়া নানা পরিকল্পনার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, সরকারের উদ্যোগের কারণে হারানো মসলিন ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। গবেষণার মাধ্যমে এটিকে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার চেষ্টা চলছে।

প্রধানমন্ত্রী বলেন, নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে পোশাক খাত বিশেষ ভূমিকা রাখছে। এই খাতের উদ্যোক্তাদের বিদেশনির্ভরতা কমানোর আহ্বান জানান সরকারপ্রধান।

শেখ হাসিনা জানান, তার সরকার পোশাক কারখানার কর্মপরিবেশ উন্নতিতে কাজ করছে। অনেক উন্নত দেশের চেয়েও বাংলাদেশের পোশাক কারখানার পরিবেশ ভালো এবং শ্রমিকদের স্বাধীনতা বেশি।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুর রউফ।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!