ঢাকাWednesday , 15 February 2023
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীর জগন্নাথপুর সরকারী প্রাঃ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Link Copied!

শেয়ার করুন...

শিক্ষার মান উন্নয়নে সামাজিক উদ্বুদ্ধকরনের লক্ষ্যে ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারী) সকাল ১১টায় বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, ঈশ্বরদী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মিনারুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জহুরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আলম, বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস, সদস্য ইমদাদুল হক খোকন, সদস্য জিয়াউর রহমান বিশ্বাস, প্রকৌশলী শাহারিয়ার হোসাইন প্রমুখ।
এসময় অন্যান্য শিক্ষকমন্ডলী, অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!