ঢাকাMonday , 27 February 2023
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

Link Copied!

শেয়ার করুন...

বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সারা দেশের ন্যায় পাবনার ঈশ্বরদীতে শান্তি সমাবেশ পালন করছে যুবলীগ।

এ উপলক্ষে রবিবার (২৬ ফেব্রুয়ারী) বিকালে যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস আয়োজিত শান্তি সমাবেশের উদ্বোধনী বক্তব্য দেন, পাবনার ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন, ঈশ্বরদী পৌরসভার মেয়র ইসাহক মালিথা, মুলাডুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেক মালিথা সহ অন্যান্যরা।

 

পরে মিছিলটি আকবরের মোড় হতে হতে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আ:লীগের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে পথসভার মধ্য দিয়ে শেষ হয়।

পথসভায় বক্তব্য দেন, যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক জিএস মাসুদ রানা, যুগ্ম আহবায়ক সজিব মালিথা, পৌর ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোর্শেদ খান রুশো।

এসময় উপজেলা, পৌর ও ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!