ঢাকাMonday , 27 February 2023
আজকের সর্বশেষ সবখবর

মানিকনগর উচ্চ বিদ্যালয় ও সরকারী প্রাঃ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Link Copied!

শেয়ার করুন...

ঈশ্বরদীর সলিমপুরে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান

মানিকনগর উচ্চ বিদ্যালয় ও সরকারী প্রাঃ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন, পায়রা অবমুক্তি ও মশাল জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস।

মানিকনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পাবনা ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা আ:লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খাঁন, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আকতার, একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মারুফ বিশ্বাস, মিলন মাহমুদ, আবুর আলী, সেলিনা খাতুন, সলিমপুর ইউনিয়ন আ:লীগের সাধারন সম্পাদক নায়েক এম এ কাদের, পল্লী সঞ্চয় ব্যাংক সুজানগর শাখার ব্যবস্থাপক উজ্জল হোসেন সহ অন্যান্যরা।

দিনব্যাপী বিভিন্ন খেলাধুলা, অভিনয়, যেমন খুশি তেমন সাজো সহ কয়েকটি ইভেন্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সলিমপুর ইউনিয়ন আ:লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষক কর্মচারী, পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!