
উপজেলা করেসপন্ডেন্ট
পাবনা (ঈশ্বরদী):২০২২-২৩ অর্থবছরে “গ্রামীণ মাটির রাস্তাসমুহ টেকসইকরণের লক্ষ্যে পাবনার ঈশ্বরদী দাশুড়িয়া ইউনিয়নের মারমি বটতলা থেকে শুরু করে মারমি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ১ হাজার মিটার কাঁচা রাস্তাকে হেরিং বন্ড (এইচবিবি) করন কাজের ভিত্তিপ্রস্তরের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধায় পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম মারমি বটতলায় হেরিং বন্ড (এইচবিবি) রাস্তার কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর-মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস।
তার আগে উদ্বোধনী সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এলাকাবাসী সাজ্জাদুর রহমানের সঞ্চালনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,দাশুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম বকুল সরদার,পাবনা-৪ আসনের এমপি পুত্র,যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম শরিফ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য, জুয়েল হোসেন, প্রবীণ আওয়ামীলীগ নেতা আঃ বারী প্রধান, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আঃ হান্নান, মারমি বাজার কমিটির সভাপতি পলাশ খাঁন, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন। এসময় দাশুড়িয়ার মারমি গ্রামের রাজনৈতিক, সামাজিক ও গনমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঈশ্বরদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অধিনে ৬৩ লাখ ৯৩ হাজার ৫’শ টাকা ব্যায়ে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ত্রাণ মন্ত্রণালয় ১ হাজার মিটার রাস্তা বাস্তুবায়ন করছেন।
