ঢাকাThursday , 16 March 2023
আজকের সর্বশেষ সবখবর

উৎসব মুখর পরিবেশে শৈলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Link Copied!

শেয়ার করুন...

উৎসব মুখর পরিবেশে ঈশ্বরদী পৌর এলাকার শৈলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬-ই মার্চ) সকালে জাতীয় পতাকা উত্তোলন ও পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শৈলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল হাসেমের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা তানজিনা সুলতানা সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন পাবনা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপির একমাত্র পুত্র, বিশ্বাস ফাউন্ডেশন এর চেয়ারম্যান, যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রেল শ্রমিক লীগের ঈশ্বরদী শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উদ্দিন আশা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক সজীব হোসেন।

এছাড়াও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আব্দুল মজিদ,ঈশ্বরদী পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর কামাল উদ্দিন, পৌরসভা ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ, ঈশ্বরদী বালিকা উচ্চ বিদ্যালয় এর অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলশান নাহার, অত্র বিদ্যালয় এর অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শিরিয়া বেগম, যুবলীগ নেতা নাজমুল ইসলাম, সমাজসেবক তুষার ইসলাম সহ অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আগত বক্তরা বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের উপর জোর দিতে হবে। এবং প্রতিমাসে ছাত্র/ছাত্রীদের লেখাপড়ার অগ্রগতি ও অবনতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করার জন্য শিক্ষকদের অনুরোধ করেন।

প্রতিযোগিতা অনুষ্ঠানে দৌড়, বিস্কুট দৌড়, গুপ্তধন উদ্ধার , শার্ট পরিধান ,মোরগ যুদ্ধ, দীর্ঘলম্ফ ,ফুল কোড়ানো , হাড়িভাঙ্গা, ভাগ্য পরীক্ষা, রশি টানা ,বাজনা থামলে বালিশ কোথায়, ধীরে ধীরে সাইকেল চালানো বধুর কপালে টিপ পরানো, গানে গানে ভাগ্য পরীক্ষা ,দড়ি খেলা, ভারসাম্য দৌড়, অংক দৌড়, যেমন খুশি তেমন সাজ, সহ বিভিন্ন ইভেন্টে খেলাধূলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!