
ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নে শিমুল তলা মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস ২০২৩ উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয়।

শুক্রবার সন্ধ্যায় ৬:০০ টায় জয়নগর শিমুল তলা মোড়ে কামাল বিশ্বাসের অফিসে এমপির ভাতিজা যুবনেতা কামাল বিশ্বাসের উদ্যোগে দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে এই কেক কাটার আয়োজন করা হয়।
উক্ত কেক কাটার অনুষ্ঠানে যুবনেতা কামাল বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, বিশেষ অতিথি ছিলেন ছিলেন ছলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নায়েক এম এ কাদের , ছলিমপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুল কামাল সরদার ও বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান, যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস।
এছাড়া বঙ্গবন্ধু কৃষি স্বর্ণপদক প্রাপ্ত কৃষক কপি বারী ,৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, যুবলীগ নেতা জুয়েল রানা, নাজমুল,ছাত্তার, ও কলেজ ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, খাইরুল,ভান্টু,শাকিব, রাসেল,রনি, অন্তর সহ আরো অনেকই।
