ঢাকাThursday , 6 April 2023
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ইফতার মাহফিল

Link Copied!

শেয়ার করুন...

ঈশ্বরদী আন্তঃ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ মার্চ) শহরের শেরশাহ রোডে সানফ্লাওয়ার কিন্ডার গার্টেনে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সভাপতিত্ব করেন এসোাসিয়েশনের সভাপতি আব্দুল খালেক। গ্রীণ জুয়েলস্ কিন্ডার গার্টেনের পরিচালক বীর মুক্তিযোদ্ধা পি এম আজাদ, সানফ্লাওয়ার কিন্ডার গার্টেনের পরিচালক এনামুল হক, প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, প্রেসক্লাবের  সাধারণ সম্পাদক আব্দুল বাতেন,  প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক সেলিম সরদার, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও মাতৃছায়া কিন্ডার গার্টেনের পরিচালক শেখ মহসীন, স্বকাল বাংলা পত্রিকার সম্পাদক মিশুক প্রধান, সাংবাদিক আশরাফুল ইসলাম সবুজ, সাংবাদিক মাহফুজুর রহমান শিফনসহ বিভিন্ন কিন্ডার গার্টেনের প্রধান ও শিক্ষক  অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সঞ্চালনা করেন অক্সফোর্ড একাডেমির পরিচালক আবুল কালাম আজাদ সাঈদ।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!