ঢাকাThursday , 6 April 2023
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে “নান্দনিক ঠিকানা”সামাজিক সংগঠনের মাসব্যাপী সেহেরি ও ইফতার বিতরণ কর্মসূচি 

Link Copied!

শেয়ার করুন...

আমি সূর্যের আলোয় নিজেকে প্রস্তুত রাখি মানবতার কল্যাণে নিবেদিত থাকি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঈশ্বরদীতে “নান্দনিক ঠিকানা”সামাজিক সংগঠনের মাসব্যাপী সেহরি ও ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গত চতুর্থ রমজান থেকে সংগঠনটি শুরু করেছে সেহেরি ও  ইফতার  বিতরণ কর্মসূচি। প্রতিদিন ভোররাতে সেহেরি ও  ইফতারের  এক ঘণ্টা পূর্বে  ঈশ্বরদীর রেলগেট,পুরাতন বাস টার্মিনাল,হাসপাতাল ও পথচারীদের মাঝে   সংগঠনের ২০ থেকে ২৫ জন স্বেচ্ছাসেবীরা ১’শ  জনকে সেহেরী ও ইফতারের প্যাকেট  হাতে পৌঁছে দেন।
সেহেরি ও ইফতার হিসেবে প্রতিটি প্যাকেটে এক-দুজনের খাবার পরিমানে ডিম-মাংসের ভূনা খিচুরি, বিরানি,খেজুর, শশাসহ অন্যান্য উপকরণ রয়েছে।
সামাজিক সংগঠন “নান্দনিক ঠিকানা”র  পরিচালক ইমন হোসেন মুবিন বলেন আমাদের অরাজনৈতিক ও সামাজিক সংগঠন, সংগঠনটির পক্ষ থেকে গরীব অসহায় ছিন্নমূল, পথচারীদের মধ্যে মাসব্যাপী পবিত্র মাহে রমজানে সেহরি ও ইফতারের আয়োজন করেছি, সবার সহযোগিতা পেলে আমরা, গরীব অসহায় ছিন্নমূলদের পরিবারের মাঝে ঈদের আগে খাদ্য সামগ্রী ও নতুন পোশাক তাদের হাতে তুলে দিতে পারব ।
এই সময় “নান্দনিক ঠিকানা” সামাজিক সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অরনব আহম্মেদ, পিয়াস হোসেন, রোহাদ বিশ্বাস, নাইমুর ইসলাম আলিফ, ইমরান মাহমুদ ,জিসান হোসেন, সাকিব পূর্বাশা’সহ আরও অন্যান্যরা ।

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!