ঢাকাFriday , 14 April 2023
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস

Link Copied!

শেয়ার করুন...

নতুন বছর আসুক নিয়ে নতুন নতুন আসা

চারিদিকে ছড়িয়ে পড়ুক শুধুই ভালবাসা,,,,

বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষে ঈশ্বরদীবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান,বিশিষ্ট সমাজসেবক,ঈশ্বরদী উপজেলা করোনা প্রতিরোধ কমিটির যুগ্ন আহ্বায়ক ,যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস।

নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা বার্তায় তিনি বলেছেন, ‘প্রতিবছর পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতি ও জাতিসত্তা বিকাশের প্রবল শক্তি নিয়ে উপস্থিত হয়। বাংলা নববর্ষ বাঙালি জাতির আবহমানকালের সর্বজনীন ও অসাম্প্রদায়িক সাংস্কৃতিক উৎসব যা বাঙালির জীবনাচার, চিন্তা-চেতনা, সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে মিশে আছে একাকার হয়ে। বাংলা নববর্ষ তাই কেবল আনুষ্ঠানিকতানির্ভর কোনো উৎসব নয়; তা বাঙালির ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িক চেতনা, শেকড় সন্ধানের মহান চেতনাবাহী দিন।

পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা ২০১৬ সালের ৩০ নভেম্বর জাতিসংঘের ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে। বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, আমাদের বর্ণাঢ্য সাংস্কৃতিক ঐতিহ্য ও স্বকীয়তা আজ আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃত। অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক অঙ্গনে বিগত বছরটি ছিল বাংলাদেশের জন্য প্রভূত সাফল্যময়। বাংলাদেশ আজ আর্থ -সামাজিক উন্নয়নে বিশ্বের ‘রোল মডেল’।

বাংলা নববর্ষ ১৪৩০ আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি-মহান সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করছি। দেশবাসীসহ প্রবাসে বসবাসরত বাঙালিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা”।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু

 

 

 


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!