ঢাকাFriday , 21 April 2023
আজকের সর্বশেষ সবখবর

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন দাশুড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডি.জি.এম

Link Copied!

শেয়ার করুন...

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দাশুরিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা-কর্মচারী ও সকল গ্রাহকদের

আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন দাশুরিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ কামাল হোসেন।

শুভেচ্ছা বাণীতে ,তিনি বলেন, পবিত্র রমজানে মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে সমাগত হয় শাওয়ালের নতুন চাঁদ ও পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরিবনির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে।

তিনি আরও বলেন, ঈদুল ফিতরের শিক্ষা সবার মাঝে ছড়িয়ে পড়ুক। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক—এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা।

 


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!