
শ্রমিক মালিক ঐক্য গড়ি , স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই প্রতিপাদ্যে র্যালি ও আলোচনা সভা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণের মধ্যে দিয়ে মহান মে দিবসের নানা কর্মসূচি পালিত হয়েছে ঈশ্বরদীতে।
মহান মে দিবস উপলক্ষে আজ জাতীয় শ্রমিক লীগ ঈশ্বরদী আঞ্চলিক শাখা র্যালি ও আলোচনা সভা করেছে।
সোমবার সকাল ৮:০০ টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক স্টেশন রোড় প্রদক্ষিণ শেষে বাজারের সামনে টেম্পু স্ট্যান্ডের গিয়ে শেষ হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পরে জাতীয় শ্রমিক লীগ ঈশ্বরদী আঞ্চলিক শাখার সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন পাবনা -৪ আসনের মাননীয় সংসদ সদস্য, অত্র অঞ্চলের মুজিব বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি।

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান,ও পৌর মেয়র ইসাহক আলী মালিথা। বক্তব্য রাখেন- জাতীয় শ্রমিক লীগ ঈশ্বরদী আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক ইব্রাহিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া দিবসটি উপলক্ষে পালন উপলক্ষে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠন র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
