ঢাকাThursday , 4 May 2023
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে মৈত্রী ট্রেনের গার্ড আবু হানিফের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

Link Copied!

শেয়ার করুন...

ঈশ্বরদীতে মৈত্রী ট্রেনের গার্ড আবু হানিফের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১.৩০ মিনিটে গার্ড কাউন্সিল ঈশ্বরদী শাখার উদ্যোগে মৈত্রী ট্রেনের গার্ড আবু হানিফ কে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। তিনি শেষ কর্মদিবস এ দর্শনা থেকে মৈত্রী ট্রেন ঈশ্বরদী প্রর্যন্ত নিয়ে আসছিলেন।

এই সময়ে উপস্থিত ছিলেন পাকশী রেলওয়ের সহকারী বানিজ্যিক কর্মকর্তা নূর আলম, বাংলাদেশ রেলওয়ে গার্ড কাউন্সিল কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি আফজাল হোসেন, ঈশ্বরদী স্টেশন সুপারিন্টেনডেন্ট মহিউল আলম, ঈশ্বরদী গার্ড কাউন্সিল শাখা সভাপতি হাফিজুর রহমান সিদ্দিকী লিটন, সম্পাদক এএসএম ইকবাল মাহাবুব ।

তিনি ৩০/০৭/১৯৮২ তারিখে বাংলাদেশ রেলওয়েতে যোগদান করে সততার সাথে দায়িত্ব পালন করে। আজ পিআরএল গমন করলেন। তিনি বাংলাদেশ রেলওয়ে গার্ড কাউন্সিল রাজশাহী জোনাল সম্পাদক পদে বর্তমানে দায়িত্বরত ছিলেন। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

গার্ড কাউন্সিল কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি আফজাল হোসেন তার অশ্রুসিক্ত সৃতিচারণে বলেন আপনাকে আমি আমার অন্যতম সহযোগী হিসেবে সব সময় কাছে পেয়েছি, আপনার প্রতি আমি কৃতজ্ঞ, এছাড়াও গার্ড কাউন্সিল এর পক্ষ থেকে, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে,সাড়া বাংলাদেশ এর গার্ডদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন।

তিনি আরো বলেন আপনি আমাদের সম্প্রদায়ের অবিচ্ছেদ্য অংশ। আপনার কর্ম কালীন সময়ে আজকের এই আয়োজন, গার্ড কাউন্সিল এর সকল সাফল্যে আপনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন। দোয়াকরি আল্লাহ আপনাকে অবসর জীবনে ভাল রাখবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখার সভাপতি হাফিজুর রহমান ও অনুষ্ঠান সঞ্চালনা করেন শাখা সম্পাদক এএসএম ইকবাল মাহাবুব। অনুষ্ঠান শেষে স্টেশন এর সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!