ঢাকাTuesday , 16 May 2023
আজকের সর্বশেষ সবখবর

তৌহিদুজ্জামান দোলন বিশ্বাসের নেতৃত্বে বিশাল শোভাযাত্রা নিয়ে রাষ্ট্রপতির সংবর্ধনায় যোগদান

Link Copied!

শেয়ার করুন...

বাংলাদেশের ২২ তম রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন নিজ জেলা পাবনায় আগমন উপলক্ষ্যে পাবনার ঐতিহ্যবাহী সরকারি অ্যাডওয়ার্ড কলেজ মাঠে সংবর্ধনার আয়োজন করে পাবনা নাগরিক কমিটি। মঙ্গলবার এ অনুষ্ঠান সফল করার লক্ষ্যে পাবনা ৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাসের নির্দেশে ঈশ্বরদী উপজেলা যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাসের নেতৃত্বে বিশাল আনন্দ শোভাযাত্রা নিয়ে সংবর্ধনা স্থলে আসেন নেতাকর্মীরা।

” শোভাযাত্রায় ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের একাংশ নেতাকর্মী এই আনন্দ মিছিলে অংশগ্রহন করে। পাবনা মেরিল রোড থেকে শুরু করে অ্যাডওয়ার্ড কলেজ গেটের সামনে এসে এই আনন্দ শোভাযাত্রা শেষ হয়। মহামান্যে রাষ্ট্রপতির পাবনাতে আগমন, শুভেচ্ছা স্বাগতম” এমন স্লোগানে মুখরিত ছিলো পাবনা শহর ও সংবর্ধনা মাঠ।

এছাড়াও পাবনা জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়নের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে আসেন। রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়। কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে পাবনা এডওয়ার্ড কলেজ মাঠ।

উল্লেখ্য, সোমবার (১৫ মে) দুপুরে চারদিনের রাষ্ট্রীয় সফরে পাবনায় পৌঁছান দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি সার্কিট হাউসে উপস্থিত হলে গার্ড অব অনার দেওয়া হয়। সার্কিট হাউসে রাষ্ট্রপতিকে স্বাগত জানান ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুসহ প্রশাসনের কর্মকর্তা ও দলের শীর্ষ নেতারা।

পাবনা জেলা পরিষদে বঙ্গবন্ধু চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি শহরের আরিফপুরে কেন্দ্রীয় গোরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!