
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগ, জাতীয় শ্রমিক লীগ, কৃষক লীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ৮:০০ টায় ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের পাটি অফিসে, জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর উপজেলা আওয়ামীলীগ পাটি অফিসের সামনে থেকে এক বিশাল র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরদী বাজারের সামনে গিয়ে শেষ হয় এবং সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা -৪(ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য,অত্র অঞ্চলের মুজিব বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি।

এই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রশীদুল্লাহ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম খান,ও মুরাদ আলী মালিথা, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক ইসাহক আলী মালিথা, জাতীয় শ্রমিক লীগ ঈশ্বরদী আঞ্চলিক শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক জি এস জাহিদ,কৃষক লীগের সভাপতি ফজলু মালিথা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জি এস মাসুদ রানা, সাধারণ সম্পাদক সজীব মালিথা, যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস, ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময় সহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।এই সময় প্রতিটি সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
