ঢাকাFriday , 23 June 2023
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দোলন বিশ্বাসের শ্রদ্ধা

Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদীতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটাসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

শুক্রবার (২৩- জুন ) সকাল ৮:০০ বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন পাবনা -৪ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি সহ আওয়ামী লীগ নেতাকর্মীরা। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন এমপি পুত্র , বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস।

এই সময় উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন,পৌর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কালাম আজাদ মোল্লা, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক সিনিয়র সহ-সভাপতি মিজান মালিথা, যুবনেতা কামাল বিশ্বাস, যুবলীগ নেতা আকমল,৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সাজিদ মোর্শেদ খান রুশো, ছলিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম বিশ্বাস, যুবলীগ নেতা সম্রাট,পল্লব , ছাত্রলীগ নেতা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!