ঢাকাFriday , 25 August 2023
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল

Link Copied!

শেয়ার করুন...

ফজলুর রহমান, লালপুর (নাটোর) প্রতিনিধি গুড়ি গুড়ি বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে লালপুরে অমৃতপাড়া বাজারে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ আগস্ট২০২৩ ) সন্ধ্যায় উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়েনের অমৃত পড়া, রহিমপুর ও বিশ্বম্ভপুর আওয়ামী লীগের আয়োজনে বিশিষ্ট ব্যবসায়ী শওকত হোসনের সভাপতিত্বে ও সুজন আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকার প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও কেন্দ্রীয় সৈনিক লীগের সহ-সভাপতি লে. কর্ণেল (অবঃ) রমজান আলী সরকার। সেই সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা । আলোচনা সভার পূর্বে এক মিনিট নিরবতা পালন করা হয়। শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়, পরে তবারক বিতরণ করা হয়।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!