ঢাকাTuesday , 26 September 2023
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে চোলাইমদসহ দুই মাদক ব্যবসায়ী আটক

Link Copied!

শেয়ার করুন...

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ৫ লিটার চোলাইমদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার দক্ষিণ লালপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন পাশ্ববর্তী বাঘা উপজেলার খানপুর গ্রামের তৌহিদ মন্ডলের ছেলে আশরাফুল ইসলাম (৩৮) ও হাসমত প্রামানিকের ছেলে মোরসেলিন (৩৭)।

বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানা পুলিশ দক্ষিণ লালপুরে অভিযান পরিচালনা করে ৫ লিটার চোলাইমদসহ দুইজনকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!