
লালপুর (নাটোর) প্রতিনিধি! নাটোরের লালপুরে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ম শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড ও সাফল্য জনসাধারণের মাঝে প্রচার উপলক্ষ্যে এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে উঠান বৈঠক ও শান্তি সমাবেশ।
আজ রবিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের চকবাদকয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিলমাড়িয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও মাসুম রেজার সঞ্চালনায় এবং বঙ্গবন্ধু সৈনিক লীগের বিলমাড়িয়া ইউনিয়ন কমিটির সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক রেজাউল করিমের সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লেঃ কর্ণেল রমজান আলী সরকার(অবঃ)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বঙ্গবন্ধু সৈনিক লীগের বিলমাড়িয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সভাপতি তৌহিদুল ইসলাম লালন, দুয়ারিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি সাইদুর রহমান, দুড়দুড়ীয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য টিপু সুলতান, মোহরকয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা প্রমুখ।
এ সময় অত্র ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন তৃণমূলের আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
