ঢাকাSunday , 8 October 2023
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষসহ দুই জন আত্মহত্যা

Link Copied!

শেয়ার করুন...

লালপুর ( নাটোর) প্রতিনিধি! নাটোরের লালপুরে গলায় ফাঁস দিয়ে একদিনে নারী-পুরুষসহ দুই জন আত্মহত্যা করেছে।

রবিবার (৮ অক্টোবর) উপজেলার বৈদ্যনাথপুর ও হাফানিয়া গ্রামে এঘটনা ঘটে। তারা হলেন,উপজেলার গোপালপুর পৌরসভার বৈদ্যনাথপুর গ্রামের আসিফের স্ত্রী সুমাইয়া (২০) ও দুয়ারিয়া ইউনিয়নের হাফানিয়া মোড় গ্রামের গীরেনচন্দ্রের ছেলে শ্রী দুলাল কুমার (৫৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত সুমাইয়া-আসিফ দম্পতির মধ্যে মনমালিন্য চলে আসছে। এর জেরে রাত ০৩.৩০ ঘটিকার মধ্যে যেকোনো সময়ে ঘরে ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন টের পেয়ে তাকে ঝুলন্ত অবস্থায় থেকে ওড়না কেটে নিচে নামিয়ে লালপুর থানা পুলিশকে খবর দেয়। অপরদিকে শ্রী দুলাল কুমার দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন দুলাল। রাত ২ টার সময় নিজ ঘরের তীরের সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ উজ্জ্বল হোসেনকে মোবাইল ফোনে বারবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!