ঢাকাMonday , 16 October 2023
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে শত্রুতা জেরে পেয়ারা গাছ কর্তন

Link Copied!

শেয়ার করুন...

স্টাফ রিপোর্টোর নাটোরের লালপুরে পূর্বশত্রুতার জের ধরে এক চাষির ছয়টি পেয়ারা গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা। সোমবার ১৬ অক্টোবর সকালে উপজেলার মহারাজপুর বিলে আসলামের জমিতে ঘটনাটি।

রবিবার দিবাগত গভীর রাতে এসব গাছ কেটে ফেলে এবং বাগানের প্রহরীকে ঢিল মারে দুর্বৃত্তরা। এ বিষয়ে লালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী চাষি।

ক্ষতিগ্রস্ত চাষি মোঃ আসলাম আলী। জানাই, বিলমাড়ীয়া ইউনিয়নের মহারাজপুর বিলের তফশিল ভুক্ত জমিতে পাঁচ বছরের জন্য লিজ নিয়া পেয়ারা বাগান করেছি। গাছগুলোতে ফুল এবং পেয়ারা ধরছে সকালে জমিতে শ্রমিক নিয়ে কাজ করতে গিয়ে দেখি পেয়ারা গাছ কাটা পড়ে রয়েছে। এতে আমার প্রায় এক লক্ষ পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া বাকি গাছগুলো নিয়েও শঙ্কায় আছি।

এ ব্যাপারে লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন জানান, বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!