ঢাকাFriday , 20 October 2023
আজকের সর্বশেষ সবখবর

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে লালপুরে বিক্ষোভ

Link Copied!

শেয়ার করুন...

ফজলুর রহমান, স্টাফ রিপোর্টার! ফিলিস্তিনের গাজায় অবৈধ দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে লালপুরে বিক্ষোভ মিছিল হয়েছে সাধারণ জনতা।

শুক্রবার (২০ অক্টোবর ) দুপুরে জুমা নামাজ আদায়ের পর উপজেলার বিভিন্ন মসজিদ থেকে ছোট ছোট মিছিল নিয়ে লালপুর বাজার মসজিদ এলাকায় জড়ো হতে থাকেন মুসল্লিরা।

লালপুর উপজেলার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি লালপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালপুর ত্রিমোহীনী চত্বরে এসে শেষ হয়। পরে সমাবেশে বক্তব্য রাখেন রওজাতুস সুন্নাহ কওমি মাদরাসা মুহতামিম মাওলানা জিয়াউর রহমান, ডেবরপাড়া বুধিরামপুর জামে মসজিদ খতিব হাফেজ মাওলানা আবু হানিফ আজাদী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ইসরাইল ফিলিস্তিনের মুসলমানদের ওপর হামলা, নির্যাতন ও মুসলমানদের উপর অন্যায়ভাবে গণহত্যা চালিয়ে যাচ্ছে। প্রত্যেক মুসলমানদের ঈমানি দায়িত্ব অসহায় নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো। ফিলিস্তিনের জনগণ তাদের নিজ জন্ম ভূমিতে দুর্বিষহ জীবনযাপন করছেন। ইসরাইল গাজায় পানি, বিদ্যুৎসহ সহ সকল সুবিধা বন্ধ করে একটি মৃত্যুকূপে পরিণত করেছে। সেখানকার মানুষ আজ মানবেতর জীবনযাপন করছে। ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর ইসরায়েলের আগ্রাসন ও নৃশংস গণহত্যার বিরুদ্ধে সারা বিশ্বের মুসলমানদের রুখে দাঁড়াতে হবে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!