
ফজলুর রহমান, স্টাফ রিপোর্টার! হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে উদযাপন উপলক্ষে নাটোরে লালপুরে বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও কেন্দ্রীয় সৈনিক লীগের সহ-সভাপতি লেঃ কর্নেল (অবঃ) রমজান আলী সরকার।
রবিবার (২২ অক্টোবর-২০২৩) সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ভাটপাড়া মিতালী সংঘ দর্গা ও শিব মন্দির, গৌরিপুর মিস্ত্রিপাড়া শিব মন্দির,পালিদেহা পোপাল মন্দির,লালপুর ইউনিয়নের ত্রিমোহনী শিব মন্দির,মাধবপুর সর্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দির,জোতবৈদকী শিব ও কালী মন্দির,বুধপাড়া শ্রী শ্রী কালিমাতা মন্দির সহ বিভিন্ন মন্দির পরিদর্শনে যান।
এ সময়ে তার সঙ্গে ছিলেন নাটোর কৃষক লীগের সংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন টিটু, ২ নং ঈশ্বরদী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও লালপুর উপজেল ছাত্রলীগের সাবেক সদস্য গোলাম রব্বানী, লালপুর ইউনিয়ন স্বেচ্ছা সেবক লীগের সহ সভাপতি আতিকুর রহমান, দুয়ারিয়া ইউনিয়ন আওয়ামীলেগর সিনিয়র সহ সভাপতি আনিসুর রহমান, বঙ্গবন্ধু প্রবীণ জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য লিটন মন্ডল, লালপুর ইউনিয়ন যুবলীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল কাদের পল্টু, দুড়দুড়ীয়া ২নং ওয়ার্ডের ইউপি সদস্য টিপু সুলতান, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু জাফর মির্জা, ৪ নং ওয়ার্ড যুবলীগের সদস্য রনি মন্ডল প্রমুখ।
