ঢাকাTuesday , 24 October 2023
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবের ট্রেন দুর্ঘটনার তদন্তের দাবি জানিয়ে ফখরুলের শোক

Link Copied!

শেয়ার করুন...

ঢাকা: কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহত ও অসংখ্য যাত্রী আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

 

সোমবার (২৩ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

শায়রুল কবির খান বলেন, কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী ট্রেন এগারোসিন্ধুর সঙ্গে পণ্যবাহী ট্রেনের সংঘর্ষে নিহত ও অসংখ্য যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!