ঢাকাSaturday , 28 October 2023
আজকের সর্বশেষ সবখবর

শহীদ মমতাজ উদ্দিনের কবর জিয়ারত করলেন জেলার নবনির্বাচিত সভাপতি সিরাজুল

Link Copied!

শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার ! নাটোর-১ আসনের সাবেক সংসদ সদস্য শহীদ মমতাজ উদ্দিনের কবর জিয়ারত করেছেন নাটোর জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধ এ্যাড. সিরাজুল ইসলাম ।

শুক্রবার (২৭অক্টোবর ২০২৩) সকাল সাড়ে দশটায় নাটোরের লালপুরের মিল্কিপাড়া কবরস্থানে পুস্পস্তবক অর্পন ও জিয়ারত করেন নাটোর জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধ এ্যাড. সিরাজুল ইসলাম ।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সহ -সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আনিছুর রহমান , উপদেষ্টা মন্ডলীর সদস্য, কর্নেল (অবসরপ্রাপ্ত) রমজান আলী, যুগ্ন সম্পাদক বাবলু মোল্ল্যা, সাংগঠনিক সম্পাদক ও লালপুর উপজেলার চেয়ারম্যান ইসাহাক আলী, কৃষি ও সমবায় বিষায়ক সম্পাদক আতিকুল হক,লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক শহীদ মমতাজ উদ্দিনের সুযোগ্য পুত্র আলহাজ্ব শামীম আহম্মেদ সাগর, চংধুপইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক ও চংধুপইল ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিমসহ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগের দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০০৩ সালের ৬ জুন বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন রাত ১০টার সময় নাটোরের গোপালপুর-আব্দুলপুর সড়কের দাঁইড়পাড়া নামক স্থানে সশস্ত্র সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে হত্যা করে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!