
স্টাফ রিপোর্টার! বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে নাটোরে লালপুরে পথ সভা ও র্যালী করেছে নাটোর-১ আসনের নৌকা মার্কা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী নেতা, নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও কেন্দ্রীয় সৈনিক লীগের সহ-সভাপতি লেঃ কর্ণেল (অবঃ) রমজান আলী সরকারের সমর্থকরা।
সোমবার (৩০ অক্টোবর) বিকালে উপজেলার মোহরকয়া বাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন চিত্র জন-সাধারণের নিকট তুলে ধরে।
এ সময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু প্রবীণ জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ লিটন মন্ডল, বিলমাড়ীয়া ইউনিয়নের বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো. শাহ্ আলম, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, দুড়দুড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক ছাত্র নেতা লালন আলী, হেলাল উদ্দিনসহ ইউনিয়নের তৃনমূল পর্যায়ের আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ###
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
