ঢাকাSunday , 5 November 2023
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি’র ডাকা অবৈধ হরতাল-অবরোধ রুখে দিতে লালপুরের রাজপথে আওয়ামী লীগ

Link Copied!

শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার! নাটোরের লালপুরে বিএনপি’র ডাকা হরতাল অবরোধ সহ দেশবিরোধী বিভিন্ন ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে মোটরসাইকেল শোভা যাত্রা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় লালপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে রামকৃষ্ণপুর থেকে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়ে উপজেলার গৌরীপুর হয়ে গোপালপুর বাজার প্রদক্ষিণ শেষে লালপুর ত্রিমোহিনী চত্বরে এসে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অধ্যাপক আমজাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য, নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু। মোটরসাইকেল শোভাযাত্রা ও শান্তি সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!