ঢাকাWednesday , 8 November 2023
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Link Copied!

শেয়ার করুন...

স্টাফ রিপোর্ট! নাটোরে লালপুরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মোঃ বনি (০৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মোমিনপুর গ্রামে এই ঘটনা ঘটে। বনি ওই গ্রামের ফারুক খানের ছেলে।

পরিবার সূত্রে জানান, সকালে বাড়ির ওঠানে বনি ছেড়ে দিয়ে তার মা গৃহস্থালি কাজ করছিলেন। এ সময় বনি খেলতে খেলতে বাড়ির পাশে একটি পুকুরের পানিতে গিয়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে বনিকে পুকুরের পানিতে ভাসতে দেখেন পরিববারের সদস্যরা। পরে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!