ঢাকাFriday , 10 November 2023
আজকের সর্বশেষ সবখবর

লোকসানের বোঝা মাথায় নিয়ে ৯১ তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

Link Copied!

শেয়ার করুন...

লালপুরে (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে অবস্থিত নর্থ বেঙ্গল সুগার মিলটি একমাত্র রাষ্ট্রীয় ভারি শিল্প কারখানা। স্বাধীনতার পর থেকে মিলটি লাভের চাইতে লোকসানের বোঝায় বেশী। এবার ৯৩ তম(২০২৩-২৪) আখ মাড়াই মৌসুমে ৯শত কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর ) বিকেলে মিল চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। বিএসএফআইসি চেয়ারম্যান (গ্রেড-১) শেখ শোয়েবুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএসআরআই মহাপরিচালক ডঃওমর আলী, নাটোর জেলা প্রশাসক (ডিসি) আবু নাছের ভূঁঞা, পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম, বিএসএফআইসির সচিব চৌধুরী রুহুল আমিন কায়সার, মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা, লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা, উপজেলা সহকারি কমিশনার ভূমি আরাফাত আল আজিজ প্রমূখ।

মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা জানান, ২০২৩-২৪ মাড়াই মৌসুমে মিলের ১ হাজার ৬০২ একর ও মিল এলাকায় ১১ হাজার ৫০০ জন কৃষকের ১৩ হাজার ৯৮ একরসহ মোট ১৪ হাজার ৭০০ একর জমিতে আখ চাষ হয়েছে। সেখানে ১০৩ কার্যদিবসে ১ লাখ ৭০ হাজার টন আখ মাড়াই করে ১১ হাজার ৭৩০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে শতকরা ৬.৯০ ভাগ। উৎপাদিত চিনির মূল্য ধরা হয়েছে একশত পঞ্চাশ কোটি টাকা।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!