ঢাকাWednesday , 22 November 2023
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে তথ্য আপা’র উঠান বৈঠক

Link Copied!

শেয়ার করুন...

রিপোর্টার! নাটোরের লালপুরে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ নভেম্বর ২০২৩) উপজেলার লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে এ বৈঠকে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক নারী শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

তথ্যসেবা কর্মকর্তা (তথ্য আপা) শুকরানা আশরাফীর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আরাফাত আমান আজিজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা সুলতানা, লালপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জাহিদ হাসান, উপজেলা সহকারী প্রোগ্রামার মো. জাহাঙ্গীর আলম।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাজার শরীফ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট উইমেন্স কলেজের অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি, লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক তপন কুমার রায়, লালপুর ডিগ্রি কলেজের প্রভাষক আঞ্জুয়ারা খাতুন, আব্দুল আউয়াল মন্ডল প্রমুখ।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!