ঢাকাFriday , 24 November 2023
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে মোটরসাইকেলের ও বাইসাইকেল সংঘর্ষে নিহত-১

Link Copied!

শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার! নাটোরের লালপুরে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় আব্দু্ল গফুর (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এঘটনায় মোটরসাইকেল আরোহী শিহাব (২০) কে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) বিকাল পৌনে ৩ টার দিকে উপজেলার লালপুর-ঈশ্বরদী সড়কের পালিদেহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এঘটনা ঘটে। নিহত আব্দুল গফুর ঈশ্বরদীর আড়মবাড়িয়া এলাকার মৃত হারেজ প্রামানিকের ছেলে এবং আহত শিহাব পুঠিয়া উপজেলার নামাজগ্রাম বানেশ্বর গ্রামের ওসমান গণির ছেলে।

প্রতক্ষদর্শীরা জানায়, আব্দুল গফুর বাই সাইকেল নিয়ে রাস্তা পারাপারের সময় লালপুর হতে ঈশ্বরদীগামী একটি দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কা দিলে উভয়ই আহত হন। পরে তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল গফুরকে মৃত ঘোষণা করেন এবং শিহাবকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন বলেন, দূ্র্ঘটনা কবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এবিষয়ে সড়ক আইনে ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!