
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সমস্ত মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানাইছে ভেল্লাবাড়ীয়া বন্ধু মহল
ফজলুর রহমান, স্টাফ রিপোর্টার! ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশসহ সারাবিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানায় সকলে সুখ ও সমৃদ্ধি শুভেচ্ছা জানাইছে বন্ধু মহল নাটোরের লালপুরে উপজেলা ভেল্লাবাড়ীয়া হযরত বাগুদেওয়ান (রহঃ) মাজার মসজিদ সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিক ফজলুর রহমান বলেন, রমজান মাসের সমাপ্তি চিহ্নিত করে, যেখানে মুসলমানরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সিয়াম বা রোজা পালন করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত। ঈদ আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে আসে, নিয়ে আসে আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের মহাসুযোগ।
বন্ধু মহল কাউসারুজ্জামান কানুন জানায়, ঈদুল ফিতরের উৎসব আমাদের পারস্পরিক শুভেচ্ছা ও ভ্রাতৃত্ববোধকে জাগরিত করে। তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক- সব হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ গড়ে তোলার জন্য সকলকে আহ্বান জানাই। #####
