ঢাকাMonday , 29 April 2024
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে লাল-সবুজ সংস্থার উদ্যোগে তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ

Link Copied!

শেয়ার করুন...

ফজলুর রহমান, স্টাফ রিপোর্টার! নাটোরের লালপুরে তীব্র দাবদাহ চলছে। মানুষের দৈনন্দিন জীবনযাপন ওষ্ঠাগত হয়ে উঠেছে। তীব্র খরতাপে দেহকে বাঁচাতে মানুষের কাছে পানির চাহিদা বেড়ে গেছে। তাই তীব্র তাপদাহে পথচারীদের তৃষ্ণা মেটাতে রামকৃষ্ণপুর লাল- সবুজ তরুণ সংস্থার সদস্যরা পানির ও শরবত বিতরণ করেছেন।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে দুড়দুড়ীয়া ইউনিয়নে বিভিন্ন হাট বাজার, মোড়ে মোড়ে খাবার পানি ও শরবত বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, রামকৃষ্ণপুর লাল- সবুজ তরুণ সংস্থার সহ-সভাপতি আতিকুজ্জামান বিপ্লব, সাধারণ সম্পাদক মোঃ সাগর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সবুজ আহমেদ, অর্থ সম্পাদক আল-আমিন সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম সুরুজ, দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম তুষার প্রমুখ।

এসময় রামকৃষ্ণপুর লাল-সবুজ তরুণ সংস্থার সভাপতি ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অফিসার ডা: আব্দুল আওয়াল বলেন, তীব্র তাপদাহে মানুষের জীবন বাঁচাতে বিশুদ্ধ পানির গুরুত্ব অপরিসীম। তাই তাপদহের মধ্যে সাধারণ মানুষের পানির চাহিদা মেটাতে লাল-সবুজ তরুণ সংস্থার এই পানি বিতরণ কার্যক্রম।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!