ঢাকাThursday , 2 May 2024
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ

Link Copied!

শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার! নাটোরের লালপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছে জেলা রির্টানিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাছুদুর রহমান ।

বৃহস্পতিবার (২ এপ্রিল ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে এই প্রতিক বরাদ্দ দেওয়া হয়। জেলা রির্টানিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাছুদুর রহমান জানান, আগামি ২১ মে ২য় ধাপে নাটোরের লালপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে লালপুর উপজেলা চেয়ারম্যান পদে ৬ জন। এরমধ্যে আফতাব হোসেন ঝুলফু (দোয়াত কলম), মো. শামিম আহমেদ সাগর (কাপ পিরিজ), মোঃ ইসাহাক আলী (আনারস), আমিনুল ইসলাম জয় (ঘোড়া), মো.হাসেম আলী (মোটর সাইকেল), আরিফুল ইসলাম (কই মাছ)।

ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মোঃ মনোয়ার হোসেন (উড়োজাহাজ), মোঃ কামরুল ইসলাম (তালা), মোঃ তৌহিদুল ইসলাম (টিউবয়েল)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মোছাঃ পারভীন আক্তার বানু (ফুটবল), মোছাঃ লাবনী সুলতানা (কলস), মোছাঃ মাহাফুজা খাতুন (বৈদ্যুতিক পাখা)।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!