
ফজলুর রহমান, স্টাফ রিপোর্ট! রাত পোহালেই নাটোরের লালপুরে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আগামীকাল মঙ্গলবার ( ২১ মে) এ ধাপে লালপুর উপজেলায় ভোট করা হবে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
ইসি জানায়, এই উপজেলার মোট ভোটার সংখ্যা ২ লক্ষ্য ৩৮ হাজার ৮ শত ৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটের সংখ্যা ১ লক্ষ্য ২০ হাজার ৩ শত ৮৬ জন। মহিলা ভোটার সংখ্যা ১ লক্ষ্য ১৮ হাজার ৪ শত ৫৬ জন। হিজরা ভোটার ২ জন। লালপুর উপজেলায ব্যালট পেপারে মাধ্যমে ভোটগ্রহণ হবে।
উপজেলায় ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা ৮৪ টি কেন্দ্রে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ০৬, ভাইস চেয়ারম্যান ০৩, এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ০৩ জন প্রার্থী রয়েছেন।
