ঢাকাMonday , 10 June 2024
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন

Link Copied!

শেয়ার করুন...

লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে কৃষি জমির শ্রেণীর পরিবর্তন বন্ধ ও পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভূমিহীন সংগঠন ।

সোমবার (১০ জুন) সকালে উপজেলার সালামপুর বাজারে আড়বার ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন বিক্ষোভ সমাবেশে ভূমিহীন সংগঠন লালপুর আঞ্চলিক কমিটির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে লালপুর অঞ্চল কমিটির সদস্য রায়হান কবির এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ভূমিহীন সংগঠন লালপুর আঞ্চলিক কমিটির সাধারন সম্পাদক আমিন উদ্দীন, লালপুর ভূমিহীন জেন্ডার সহিংসতা মনিটরিং কমিটির আহবায়ক জামেনা বেগম, বাগাতিপাড়া ভূমিহীন আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ভূমিহীন সংগঠন নিজেরা করি বাগাতিপাড়া অঞ্চল সমন্বয়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।

এসময় বক্তারা কৃষিজমির শ্রেণির পরিবর্তন বন্ধ ও ফসলী জমিতে অবাধে পুকুর খনন বন্ধের জোর দাবি জানান।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!