ঢাকাFriday , 21 June 2024
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে বিনাতিল-১ এর প্রচার এবং সম্প্রসারণে মাঠ দিবস

Link Copied!

শেয়ার করুন...

লালপুর ( নাটোর) প্রতিনিধি: বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চ ফলনশীল তিলের জাত বিনা তিল-১ এর প্রচার এবং সম্প্রসারণের লক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ২০ জুন) বিকেলে ঈশ্বরদী বিনা উপকেন্দ্রের আয়োজনে লালপুরের অর্জুনপুর গ্রামে এ মাঠ দিবসে অডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহের মহাপরিচালক ডঃ মোঃ আবুল কালাম আজাদ , বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিএসও ( আরসি) ডঃ মোঃ সিদ্দিকুর রহমান , পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জামাল উদ্দীন ।

বিনা ঈশ্বরদী উপকেন্দ্রের এসও এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খান জাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে আরো বক্তব্য রাখেন অর্জুনপুর – বরমহাটি ( এবি ) ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা ।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!