ঢাকাThursday , 15 August 2024
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষক মৃত্যু

Link Copied!

শেয়ার করুন...

লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে ঢাকাগামী মেইল ট্রেনের ধাক্কায় শরিফুল ইসলাম (৪০) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ আগষ্ট) দুপুরে উপজেলার গোপালপুর রেলগেটের অদূরে বৃষ্টপুর এলাকায় এঘটনা ঘটে। নিহত শরিফুল উপজেলার বিরোপাড়া গ্রামের মৃত সাদের আলীর ছেলে ও লালপুর থানা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, ধারণ করা হচ্ছে দুপুরে ঢাকাগামী ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি মারা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!