ঢাকাSaturday , 17 August 2024
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে খালেদা জিয়ার জন্মদিন ও বৈষম্য বিরোধী আন্দোলন শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া

Link Copied!

শেয়ার করুন...

  • স্টাফ রিপোর্টার!

নাটোরের লালপুরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জন্মদিন এবং বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা পরে উপজেলা ভেল্লাবাড়ীয়া বাজারের ইউনিয়ন পরিষদের সামনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, দুড়দুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তাহামিদুর রহমান, সাধারণ সম্পাদক আঃ মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহঃ সংগঠনিক সম্পাদক মাহাবুল আলম মিন্টু, যুবদলের আহ্বায়ক আশাদুল ইসলাম, ১ং ওয়ার্ডের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, ছাত্রদলের আহবায়ক আল আমিন সরকারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা ও যুবদলের সম্মানিত সদস্য মোঃ নিজাম উদ্দিন মিলন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!