ঢাকাThursday , 22 August 2024
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে বৈরি আবহাওয়া উপেক্ষা করে জামায়াতের কর্মী সমাবেশ নেতাকর্মীর ঢল

Link Copied!

শেয়ার করুন...

ফজলুর রহমান, নিজস্ব প্রতিবেদক!

নাটোর লালপুরে সকাল থেকেই আকাশ মেঘলা মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বৈরি আবহাওয়াকে উপেক্ষা করে জামায়াতে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগষ্ট) বিকেলে কদিমচিলান ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা রাহাবুল ইসলামের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের সম্মানিত আমীর ডঃ মীর নুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা জামায়াতের আমীর ও জামায়াত মনোনীত নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের এমপি পদপ্রার্থী মাওঃ আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি ছিলেন লালপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার সাইফুল ইসলাম,, লালপুর ১নং ইউনিয়ন আমীর ও ১ নং ওয়ার্ড সদস্য কামারুজ্জামান চঞ্চল,ওয়ালিয়া ইউনিয়ন আমীর মাওলানা গোলাম ইয়াশিন,নাটোর জেলা শিবিরের ছাত্রকল্যাণ সম্পাদক সাইদুল ইসলাম,লালপুর উপজেলা শিবিরের পুর্ব শাখার সভাপতি শরিফুল ইসলাম। এসময় ১০নং কদিমচিলান ইউনিয়ন জামায়াত ও শিবিরের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!