ঢাকাMonday , 23 September 2024
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে বিদ্যুৎস্পর্শ ওয়ার্কশপ মিস্ত্রির মৃত্যু

Link Copied!

শেয়ার করুন...

লালপুর (নাটোর) প্রতিনিধি :

নাটোরের লালপুরে ইলেকট্রিশিয়ানের কাজ করার ফ্রিজের তারে বিদ্যুৎস্পর্শ হয়ে হাফিজুর রহমান (৪০) নামে এক ওয়ার্কশপ মিস্ত্রির মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের গন্ডবিল কালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান একই গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।

স্থানীয় দুড়দুড়ীয়া ইউপি সদস্য শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাফিজুর রহমান তার নিজ গ্রামের মোঃ বাবলু আলীর বাড়িতে ইলেকট্রিকের কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পর্শ হয়, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!