ঢাকাThursday , 31 October 2024
আজকের সর্বশেষ সবখবর

ফ্যাসিবাদি সরকার মিথ্যা মামলায় ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে: লালপুরে বক্তব্যে রফিকুল ইসলাম

Link Copied!

শেয়ার করুন...

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান অভিযোগ করেছেন, “ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার অসংখ্য নিরপরাধ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। তাদের শাসনের অন্যায় ও অবিচারের বিরুদ্ধে কথা বললেই বিরোধীদের ওপর নেমে এসেছে নির্যাতন, মিথ্যা মামলা ও জেল-জুলুম।”

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে নাটোরের লালপুর উপজেলার শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশটি ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের বিচারের দাবিতে আয়োজিত হয়।

মাওলানা রফিকুল আরও বলেন, “ক্ষমতা ধরে রাখতে আওয়ামী লীগ সরকার ভয়ভীতি দেখিয়ে মানুষের কণ্ঠরোধ করেছে। ৫৭ জন বিডিআর কর্মকর্তাকে হত্যা থেকে শুরু করে বিভিন্ন দলের নেতাকর্মীদের গুম ও হত্যা করেছে। এমনকি ট্রাইব্যুনালের বিচারের ক্ষেত্রেও বিচারকদের ওপর চাপ প্রয়োগ করে রায় ঘোষণা করানো হয়েছে।”

তিনি আরও অভিযোগ করেন, “জামায়াতের সাবেক আমীর শহীদ মতিউর রহমান নিজামীকেও মিথ্যা ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসিতে ঝুলানো হয়েছে। আওয়ামী লীগ সরকারের পাপ এতটাই বেড়েছে যে, তাদের অনেকে ইতিমধ্যেই দেশ ছেড়ে পালিয়েছে। তবে এসব খুনিদের দেশে ফিরিয়ে এনে ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করতে হবে। আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান, দ্রুত এই খুনিদের দেশে ফিরিয়ে এনে যথাযথ বিচার প্রক্রিয়া শুরু করুন।”

উক্ত সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার আমীর ড. মীর নুরুল ইসলাম, লালপুর শাখার আমীর মাওলানা আবুল কালাম আজাদসহ অন্যান্য দলীয় নেতাকর্মীরা।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!