ঢাকাSunday , 3 November 2024
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে দুড়দুড়ীয়ায় বিএনপি’র কর্মী সভা

Link Copied!

শেয়ার করুন...

স্টাফ রিপোর্টারঃ

নাটোর-১ (লালপুর – বাগাতিপাড়া) উপজেলা বিএনপির গরীর দুঃখী মেহনতি মানুষের আস্থার প্রতীক বিএনপির কার্য নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক জনাব এ্যাডঃ তাইফুল ইসলাম টিপুর নির্দেশনায় লালপুরে দুড়দুড়ীয়ায় বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার দুড়দুড়ীয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দুড়দুড়ীয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মী সমাবেশ হয়।

দুড়দুড়ীয়া ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপি কর্তৃক মতবিনিময় সভায় দুড়দুড়ীয়া যুবদলের যুগ্ম আহবায়ক তাজিজুল ইসলামের সভাপতিতে ও যুগ্ম আহবায়ক মাসুদ রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকার।

বিশেষ অতিথি ছিলেন, লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই (নান্নু) , লালপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাজির উদ্দিন (বাবু) , দুড়দুড়িয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আলী আজগর , দুড়দুড়ীয়া ইউনিয়ন বিএনপি’র যুবদলের আহবায়ক মোস্তাক আহমেদ, ছাত্রনেতা মশিউর রহমান সুমন, এছাড়া ও বিএনপি’র সহযোগী অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ বক্তব্য রাখেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!