ঢাকাFriday , 22 November 2024
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে ভাঙা কালভার্টে পড়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী

Link Copied!

শেয়ার করুন...

স্টাফ রিপোর্টারঃ

নাটোরের লালপুরে ভাঙা কালভার্টে পড়ে গিয়ে আক্কাস আলী (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার ওয়ালিয়া-নান্দ সড়কের ময়না গ্রামে এদূর্ঘটনা ঘটে। নিহত আক্কাস উপজেলার দূর্গাপুর গ্রামের জমিন আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমন চন্দ্র দাস বলেন, মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে উপজেলার ছোট ময়না গ্রামের রাস্তায় কালভার্ট ভাঙা থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হোন মোটরসাইকেল আরোহী আক্কাস আলী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযোগ না থাকলে মরাদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, কালভার্টটি দ্রুত সংস্কারের জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশনা দেওয়া হয়েছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!