ঢাকাMonday , 2 December 2024
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে গৃহবধূর আত্মহত্যা, দুড়দুড়ীয়া ইউপি সদস্যকে মারধর!

Link Copied!

শেয়ার করুন...

লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে শম্পা খাতুন (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। এঘটনার জেরে হাফিজুর রহমান নামে দুড়দুড়ীয়া ইউপি সদস্যকে মারধর করেছে ওই গৃহবধূর স্বজনরা। উপজেলার দুড়দুড়িয়া গ্রামে এঘটনা ঘটে। মৃত শম্পা একই গ্রামের সুমন আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, গতকাল রাত ১০ টার দিকে পারিবারিক কলহের জেরে নিজ ঘরে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিলে বাড়ির লোকজন জানতে পেরে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে বেলা ১২ টার দিকে এই ঘটনার জেরে শালীশকে কেন্দ্র করে ওই এলাকার ইউপি সদস্য হাফিজুর রহমানকে শম্পার স্বজনরা ক্ষিপ্ত হয়ে উপজেলার ঠাকুরমোড়ে পথরোধ করে মারধর করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান রাজু বলেন, মরাদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে। আর মারধরের ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!