ঢাকাFriday , 13 December 2024
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী

Link Copied!

শেয়ার করুন...

ফজলুর রহমান, স্টাফ রিপোর্টারঃ

লালপুরে উপজেলার ভেল্লাবাড়ীয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে, অনূর্ধ্ব-১৭ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ই ডিসেম্বর) বিকালে উপজেলার ভেল্লাবাড়ীয়া হযরত বাগুদেওয়ান মাদ্রাসা মাঠে অনূর্ধ্ব-১৭ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায়-ভেল্লাবাড়ীয়া ফুটবল একাদশ ০১/০০ গোলে রামপাড়া ফুটবল একাদশকে পরাজিত করে ভেল্লাবাড়ীয়া চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ সাজ্জাদুর রহমান উজ্জল, দুড়দুড়ীয়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, দুড়দুড়ীয়া ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর আঃ সামাদ, লালপুর উপজেলা শিবিরের সভাপতি সাব্বির রহমান, দুড়দুড়ীয়া ৫ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মানি হোসেন প্রমুখ।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!