ঢাকাSaturday , 21 December 2024
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে লাইসেন্স না থাকায় ৩ টি ইটভাটায় ৫ লাখ টাকা জরিমানা

Link Copied!

শেয়ার করুন...

লালপুরে লাইসেন্স না থাকায় ৩ টি ইটভাটায় ৫ লাখ টাকা জরিমানা

লালপুর প্রতিনিধিঃ নাটোরের লালপুর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে অভিযান পরিচালনা করে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায়
এই অভিযান চালানো হয়। অভিযানে ৩টি মোট ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়।

জানা যায়, লালপুরে গড়ে ওঠা ইটভাটা গুলো বেশিরভাগেরই সরকারে নিবন্ধন লাইসেন্স ছাড়া ইট পোড়ায় ও জ্বালানী কাঠ ব্যবহার করে। এই প্রস্তুত ওভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে এজিআর ব্রিকসকে ৩ লক্ষ টাকা, এজিএম ব্রিকসকে ১ লক্ষ টাকা, এজিএস ব্রিকসকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান বলেন, “অবৈধ ইটভাটার তালিকা তৈরি করা হচ্ছে এবং শীঘ্রই আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”এই যৌথ অভিযানে সেনাবাহিনীর সদস্যরা এবং স্থানীয় প্রশাসন উপস্থিত ছিলেন। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই ধরনের কার্যক্রম চলমান অব্যাহত থাকবে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!