ঢাকাSaturday , 21 December 2024
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে ছাত্রশিবিরের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

Link Copied!

শেয়ার করুন...

লালপুরে ছাত্রশিবিরের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

লালপুর প্রতিনিধি: লালপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ৫৪ তম মহান বিজয় দিবস উপলক্ষে আন্ত ওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ডিসেম্বর ) লালপুরের দুয়ারিয়া ইউনিয়ন ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে স্থানীয় খেলার মাঠে টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয় । লালপুর উপজেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি মোঃ আলী আহসান মুজাহিদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নাটোর জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ আফতাব আলী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা ছাত্রশিবিরের ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, ছাত্রশিবির লালপুর উপজেলা পূর্বের সভাপতি মাওলানা শরিফুল ইসলাম, সেক্রেটারি মোঃ মাইদুল ইসলাম, দুয়ারিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোঃ আব্দুল মান্নান, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা শাহ আলম, সাবেক সেক্রেটারি মোঃ আলী আহসান মুজাহিদ।
এই সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি সহ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!